রবিবার, ২৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২১:৫৭

নিবন্ধনহীন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

৫ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার।।
নিবন্ধনহীন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

চাঁদপুর শহরে নিবন্ধনবিহীন ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। রোববার (২৮ জুন ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন ট্রাভেল এজেন্সির কার্যক্রম পরিদর্শন করে দেখা যায়, বেশ ক'টি প্রতিষ্ঠান কোনো ধরনের বৈধ নিবন্ধন বা অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। এছাড়া একটি প্রতিষ্ঠানে মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রদর্শন করে নিজেদের ‘সরকার অনুমোদিত’ হিসেবে প্রচার করার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে।

এ ধরনের অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে পরিচালিত মোবাইল কোর্টে ৫টি পৃথক মামলায় মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোর কাছ থেকে আগামী দু মাসের মধ্যে আইনানুগভাবে প্রয়োজনীয় নিবন্ধন ও অনুমোদন গ্রহণ করে ব্যবসা পরিচালনার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং প্রতারণা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়