প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০:২৪
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ রক্ষায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে ড. জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
|আরো খবর
সোমবার (৬ জুলাই ২০২৬) সকালে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ ও নদীর তীরে ব্লকের কাজ পরিদর্শন করেন তিনি।
সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সব সময় সব ধরনের উন্নয়ন কাজ আইন-বিধি মেনে, নির্ধারিত সময়ে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার কড়া নির্দেশনা ও তাগিদ দেওয়া হয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঠিকাদার নিয়োগ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর তদারকি ব্যবস্থা অনুসরণের ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।








