মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২২:২৬

শ্রীনগরে ফুটপাতে বিক্রি হচ্ছে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ শাহী হালুয়া-রুটি

অনলাইন ডেস্ক
শ্রীনগরে ফুটপাতে বিক্রি হচ্ছে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ শাহী হালুয়া-রুটি

আব্দুল মান্নান সিদ্দিকী।। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজার, মার্কেট ও সড়কের ফুটপাতে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ভাসমান দোকানে শাহী হালুয়া ও রুটি বিক্রি হচ্ছে।

এসব শাহী হালুয়া-রুটির প্রধান ক্রেতা হলেন শ্রমজীবী মানুষ, রিকশা ও অটোরিকশাচালক এবং সড়কের পাশের বাজার ও দোকানের ব্যবসায়ীরা।

শাহী হালুয়া-রুটির বিক্রেতা মনির জানান, তিনি প্রতিদিন ভোররাতে নিজ বাসায় শাহী রুটি ও হালুয়া তৈরি করেন। প্রস্তুত করার পর ভোরে এসব নাস্তা একটি ভ্যানে তুলে লালসালু দিয়ে ঢেকে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল ১০টার মধ্যেই তার সব নাস্তা বিক্রি হয়ে যায়।

তিনি আরও জানান, এ নাস্তা কেজি হিসেবে বিক্রি করা হয়। প্রতি কেজির দাম ১০০ টাকা। ক্রেতার চাহিদা অনুযায়ী পরিমাণ মেপে কাগজে পেঁচিয়ে তিনি তা ক্রেতাদের হাতে তুলে দেন।

সরেজমিনে দেখা যায়, বিক্রেতার হাত অপরিষ্কার। এছাড়া ফুটপাতের ধুলাবালির মধ্যে অপরিষ্কার কাগজে তিনি ক্রেতাদের কাছে নাস্তা পরিবেশন করছেন। এ নাস্তা কতোটা স্বাস্থ্যসম্মত—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ক্রেতা সুমন এ প্রতিনিধিকে জানান, তিনি একজন শ্রমজীবী মানুষ। প্রতিদিন কাজের সন্ধানে খুব ভোরে নাস্তা না করেই বাড়ি থেকে বের হতে হয়। স্বল্প আয়ের কারণে রেস্তোরাঁয় নাস্তা খাওয়া তার পক্ষে ব্যয়বহুল। তাই তুলনামূলক কম দামের কারণে তিনি প্রায় প্রতিদিনই ফুটপাতের এ ভাসমান দোকান থেকে শাহী হালুয়া-রুটি কিনে নাস্তা করেন। তবে এ খাবার স্বাস্থ্যসম্মত কি না, তা তার জানা নেই।

চিকিৎসক জামাল উদ্দিন বলেন, ফুটপাতে ধুলাবালিযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হওয়া এসব নাস্তা খেলে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, অ্যালার্জিসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই ফুটপাতে বিক্রি হওয়া এ ধরনের শাহী হালুয়া-রুটি না খাওয়াই উত্তম বলে তিনি মনে করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়