শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২১:০২

চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব ১৪৩৩ উদযাপিত

নবান্ন আমাদের শেকড়, ইতিহাস ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক

— শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার।।
নবান্ন আমাদের শেকড়, ইতিহাস ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক

নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে নবান্ন উৎসব ১৪৩৩ উদযাপিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। নতুন ধান ঘরে তোলার মধ্য দিয়ে কৃষকের মুখে যে হাসি ফোটে, নবান্ন উৎসব সেই আনন্দেরই বহিঃপ্রকাশ। এটি শুধু নতুন ফসলের উৎসব নয়; বরং আমাদের শেকড়, ইতিহাস, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার প্রতীক।

তিনি আরও বলেন, আধুনিকতার প্রভাবে আমাদের অনেক লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও শেকড়ের সঙ্গে পরিচিত করতে হবে। বাঙালির নিজস্ব উৎসব, গান, কবিতা, লোকজ পরিবেশনা ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চাঁদপুরের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে জেলা শিল্পকলা একাডেমিসহ সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. একরামুল ছিদ্দিক ও চাঁদপুর জেলা সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনূর বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়