প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫
হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ সম্পন্ন

হাইমচর উপজেলার নীলকমল ও হাইমচর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সার্ভেয়ারের সহায়তায় এই সীমানা নির্ধারণ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে কার্যক্রমটি সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন মৌজার জমির মালিকসহ প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
সীমানা নির্ধারণকালে নীলকমল ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, সহ-সভাপতি ইসহাক খোকন, প্রচার সম্পাদক সিরাজ হাওলাদার এবং বিশিষ্ট ব্যবসায়ী অলিউর রহমান রাজু সর্দার। অপরদিকে হাইমচর ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন ৫ নম্বর হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান মাঝি, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন লিটন সরকার এবং বিএনপি নেতা ও ইউপি সদস্য মমিন দালাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, উপজেলা কৃষক দলের সভাপতি আলী আকবর টেলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন পেদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়দের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে দুই ইউনিয়নের সীমানা নির্ধারিত হওয়ায় এলাকার জমির মালিক ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।








