শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:১৬

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চাঁদপুর জেলা শাখার ২৭ সদস্যের কমিটি অনুমোদন

সভাপতি রুমা সরকার, সাধারণ সম্পাদক সোমা দত্ত

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চাঁদপুর জেলা শাখার ২৭ সদস্যের কমিটি অনুমোদন

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চাঁদপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দু বছর মেয়াদি এ কমিটিতে সভাপতি পদে রুমা সরকার এবং সাধারণ সম্পাদক পদে সোমা দত্ত নির্বাচিত হয়েছেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারহানা চৌধুরী বেবী ও সাধারণ সম্পাদক সাজু আহমেদ চাঁদপুর জেলা শাখার নতুন এ কমিটি অনুমোদন করেন।

জানা গেছে, এর আগে চাঁদপুর জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক সাধারণ সম্পাদক মৃনাল সরকার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কণ্ঠভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হলে সেখান থেকে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি শাওন সাথী মজুমদার ও ছবি তালুকদার; যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি ও রাজিব সরকার; সাংগঠনিক সম্পাদক পিপল চন্দ্র দাস; অর্থ সম্পাদক আরিফুল ইসলাম; দপ্তর সম্পাদক আফসানা পাটোয়ারী; প্রচার সম্পাদক ফারাবী রহমান জুয়েল; সাংস্কৃতিক সম্পাদক তানজিল আহমেদ; কর্মশালা ও প্রশিক্ষণ সম্পাদক রাত্রি রানী কর্মকার এবং তথ্য ও গবেষণা সম্পাদক প্রাপ্তি ঘোষ।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন— অপর্ণা দাস শম্পা, বাপ্পি চৌধুরী, দেবশ্রী সাহা খুশি, কান্তা দাস, মৃত্তিকা বিশ্বাস রাধিকা, সুরঞ্জনা দত্ত কুহু, নুসরাত জাহান মীম, অঙ্কিতা রায়, ফাতেমা জান্নাত রিদিতা, সুমাইয়া সূচনা, নন্দিতা সাহা কথা, পৃথিবী দাস, শৈলী দাস রূপালি ও মো. শামিম হোসেন।

এ ছাড়া নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন— অনিমা সেন চৌধুরী, মাঈনুদ্দিন লিটন ভুঁইয়া, রূপালী চম্পক, শরীফ চৌধুরী, মোবারক সিকদার, মৃনাল সরকার ও সিয়াম খান।

উল্লেখ্য, চাঁদপুরের ৯টি নৃত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে এ নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে জেলায় নৃত্যচর্চা, শিল্পীদের সাংগঠনিক ঐক্য, প্রশিক্ষণ, কর্মশালা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়