প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২০:৪৭
জেলা প্রশাসকের শাহরাস্তি থানা পরিদর্শন
শাহরাস্তি মডেল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেলে জেলা প্রশাসক এই পরিদর্শনে আসলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। এ সময় জেলা প্রশাসক পুলিশের একটি চৌকস দলের সালাম গ্রহণ করেন। সালাম গ্রহণশেষে তিনি থানা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে খোঁজখবর নেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময়
|আরো খবর
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।








