বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৬:৪১

ফরিদগঞ্জের বাঁশারা গ্রামে বেড়া দিয়ে প্রবাসী পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

সোহাঈদ খান জিয়া।।
ফরিদগঞ্জের বাঁশারা গ্রামে বেড়া দিয়ে প্রবাসী পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বাঁশারা গ্রামের মাস্টার বাড়িতে সম্পত্তি দখল, মিথ্যা মামলা এবং হামলার মাধ্যমে এক প্রবাসী পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বসতঘরের সামনে বেড়া দেওয়ায় পরিবারটির স্বাভাবিক চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশারা গ্রামের মৃত খলিলুর রহমান কাজীর দু ছেলে আলী হোসেন ও শাকিবুল হাসান চাকরির সুবাদে প্রবাসে অবস্থান করছেন। বাড়িতে তাদের মা, স্ত্রী ও সন্তানরা বসবাস করেন। এই সুযোগে প্রতিবেশী আবুল কালাম আজাদ প্রভাব বিস্তার করে এবং তার চিকিৎসক ছেলে সাইফুল ইসলামের ক্ষমতার ভয় দেখিয়ে জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে আবুল কালাম আজাদ প্রবাসী আলী হোসেনদের বিরুদ্ধে এক এক করে তিনটি মিথ্যা মামলা দায়ের করেন। তবে প্রতিটি মামলার রায় আলী হোসেনদের পক্ষেই আসে। আদালতের রায়ে জমি নিজেদের অনুকূলে যাওয়ার পরও ক্ষান্ত হননি অভিযুক্ত ব্যক্তি। উপায় না পেয়ে তিনি আলী হোসেনদের বসতঘরের ঠিক সামনে কাঁটাতারের বেড়া দিয়ে যাতায়াত পথ বন্ধ করে দেন, যার ফলে পরিবারের কেউ ঘর থেকে বের হতে পারছেন না। প্রভাবশালী হওয়ায় স্থানীয় কেউ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সম্পত্তি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক বসলেও আবুল কালাম আজাদ তা অমান্য করেন। এমনকি সালিশদের একাংশও নানা অজুহাতে তার পক্ষ নেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী প্রবাসী আলী হোসেনের বৃদ্ধ মা আমেনা বেগম বলেন, "২০০৪ সাল থেকে জোরপূর্বক আমাদের পুকুর দখল করে মাছ চাষ করা হচ্ছে এবং বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবাদ করতে গেলে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করেন আবুল কালাম আজাদ। আদালতে প্রতিটি মামলার রায় আমাদের পক্ষে এলেও তিনি বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছেন। এমনকি আমরা বাথরুমে যেতে বা ঘরের কোনো কাজ করতে গেলেও রাজমিস্ত্রীদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। আমার এক মেয়ে ও দু জামাইয়ের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, "উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে ইউপি সদস্য পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়