বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৪:১৬

মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মো. কামরুল হাসান রাব্বি।।
মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে ছেংগারচর সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মতলব উত্তর থানার সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য প্রদানকালে ছাত্রদল নেতারা বলেন, আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ও রাজপথে সজাগ রয়েছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তারা যে কোনো মূল্যে রাজপথে সোচ্চার থাকবেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম তুষার, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান, হযরত আলী গালিব, মো. শান্ত, মোহন সরকারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়