বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:৫৭

স্বর্ণখোলা সূর্যমুখী যুব সংঘের উদ্যোগে শ্যামা কালীপূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বর্ণখোলা সূর্যমুখী যুব সংঘের উদ্যোগে শ্যামা কালীপূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্বর্ণখোলা এলাকায় সূর্যমুখী যুব সংঘের উদ্যোগে সন্তোষী মাতা মন্দিরে শ্যামা কালীপূজা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) মন্দিরে সাংস্কৃতিক ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে স্থানীয় ভক্ত, দর্শনার্থী ও বহু মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর পৌর শাখার সভাপতি এবং চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা রতন চন্দ্র দাস এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর পৌর শাখার সহ-সভাপতি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চাঁদপুর জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দে।

জয় দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমন দাস ও তরুণ দাস।

অনুষ্ঠানের সূচনায় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক কমিটির সদস্যরা। অতিথিদের বরণ শেষে ছোটদের অংশগ্রহণ ও মনোমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৃত্য প্রতিযোগিতা সম্পন্ন হয়।

এ সময় স্বর্ণখোলা এলাকার হরিজন সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দসহ সূর্যমুখী যুব সংঘের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দু দিনব্যাপী এই সার্বজনীন অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়