মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
ক্যাপশন : হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভাশেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে দায়িত্ব হস্তান্তর করছেন বিদায়ী কমিটি ও সমন্বয়কবৃন্দ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি। সোমবার (৩১ আগস্ট) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, মৃত্যুবরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, শোকপ্রস্তাব গ্রহণ এবং শেষ পর্যায়ে নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন এবং সদস্য সচিব অধ্যাপক এস এম চিশতি। বিদায়ী সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি হাসান মাহমুদ ও সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ সদস্যবৃন্দ। আলোচনা শেষে সংগঠনের সার্বিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ্। হিসাব উপস্থাপন ও আলোচনা পর্বশেষে সমন্বয় কমিটির সদস্য এবং বিদায়ী নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু মাহমুদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাছির উদ্দীনের কোরআন তেলাওয়াত এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাসের গীতা পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়। ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়