রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৬:২৫

হাজীগঞ্জের মধ্য সাকছিপাড়ায় মাহফিল

কুরআন-সুন্নাহর আলোকে হক্কানী পীরের সোহবতে থাকবেন

.........সোনাকান্দা পীর ছাহেব

স্টাফ রিপোর্টার।।
কুরআন-সুন্নাহর আলোকে হক্কানী পীরের সোহবতে থাকবেন

হাজীগঞ্জ পৌরসভার মধ্য সাকছিপাড়া বাইতুর নূর জামে মসজিদ প্রাঙ্গণে এক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বাদ আসর এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তালিমে হিযবুল্লাহর আমির ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর ছাহেব মাওলানা মো. মাহমুদুর রহমান বলেন, "মানুষকে ঈমানহারা করতে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে। টাকার বিনিময়ে সমাজকে নষ্ট করা হচ্ছে; এ বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে। আজ বৃষ্টির মতো ফেতনা ছড়িয়ে পড়েছে।"

তিনি আরও বলেন, "আমরা কারও ক্ষতির কারণ হবো না, সাধ্যমত উপকার করবো। কুরআন-সুন্নাহর আলোকে হক্কানী পীরের সোহবতে থাকবেন, অন্যথায় ভুয়া বেহেশতের টিকিট বিক্রির নামে প্রতারিত হবেন। এমনকি টিকিট বিলির আড়ালে নারীদেরও বিপথগামী করা হচ্ছে।"

এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা ও সামাজিক বিভিন্ন বিষয়ে সতর্ক করে পীর ছাহেব বলেন, "বর্তমানে পাড়ামহল্লায় চোরের উপদ্রব বেড়ে গেছে। যারা মানুষের বিদ্যুতের তার ও পানির মোটর চুরি করে নিয়ে যাচ্ছে, তারা মূলত মাদকসেবী। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, অন্যথায় আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।"

হাজীগঞ্জ মধ্য সাকছিপাড়ার বাসিন্দা মো. শাহ্ আলম মাস্টারের সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন দরবারের ভক্ত-অনুরক্ত (মোহেব্বীন) ও স্থানীয় ওলামায়ে কেরাম। মাহফিলশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়