প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৩৬
চাঁদপুরে জেলা স্কাউটস ও রোভারের যৌথ উদ্যোগে ৬৯তম জোটা ও ৩০তম জোটি কমশালা

চাঁদপুর জেলা স্কাউটস ও জেলা রোভারের যৌথ উদ্যোগে বিশ্ব স্কাউটদের অন্যতম বৃহত্তম প্রযুক্তি ভিত্তিক আয়োজন ‘৬৯তম জোটা (জেওটিএ)’ এবং ‘৩০তম জোটি (জেওটিআই)’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) চাঁদপুর সরকারি কলেজের কম্পিউটার ল্যাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান মিঞা।
|আরো খবর
চাঁদপুর জেলা স্কাউটসের লিডার মো. খোরশেদ আলম (এ.এল.টি.)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্কাউটসের কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী (এ.এল.টি.), জেলা রোভারের সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ ফরাজী, জেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. নেয়ামত হোসেন ও মো. খোরশেদ আলম (এ.এল.টি.)।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রোভারের কোষাধ্যক্ষ ও চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুমন মজুমদার, আক্তারুজ্জামান খোকা (এ.এল.টি.), আরএসএল মো. মামুন মুন্সী সহ জেলা স্কাউটস ও জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় জেলা স্কাউটস ও রোভার স্কাউটের প্রায় ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিশ্বজুড়ে স্কাউটদের বন্ধুত্ব, প্রযুক্তিজ্ঞান ও অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৫৮ সালে রেডিও অ্যামেচারের মাধ্যমে ‘জোটা’ ( জাম্বুরি অন দ্যা এয়ার) এবং ১৯৯৭ সালে ইন্টারনেটের মাধ্যমে ‘জোটি’ ( জাম্বুরি অন দ্যা ইন্টারনেট)-এর যাত্রা শুরু হয়।








