শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ২১:১৮

খেলাধুলাকে তৃণমূলের সর্বত্র ছড়িয়ে দিতে হবে

-----সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ

প্রবীর চক্রবর্তী।।
খেলাধুলাকে তৃণমূলের সর্বত্র ছড়িয়ে দিতে হবে

'শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬' (সিজন-২)-এর ফাইনাল খেলায় রামগঞ্জ উপজেলার মাহফুজ স্মৃতি সংসদ ৫-০ গোলের বড় ব্যবধানে ফরিদগঞ্জের গ্রামীণ বাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাওনিয়া শহীদ হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে ট্রফি এবং প্রাইজমানির অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশীদ।

পশ্চিম কাউনিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে গত এক মাসব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সোহেল খানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশীদ বলেন, "ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ সকল খেলাকে তৃণমূলের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তরুণ ও যুবসমাজকে মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন বজায় রাখতে হবে।"

তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে তৃণমূল থেকে কাজ চলছে। তারই ধারাবাহিকতায় ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, বেগম খালেদা জিয়া স্মৃতি টুর্নামেন্ট এবং আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমেদ এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এএম টুটুল পাটওয়ারীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়