প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯
শারদ আবাহন

রাজীব কুমার দাস শারদ আবাহন
কাশফুলের শুভ্র শাখে মেতেছিল মন
শিউলি তলায় সাদা-কমলার চাদরে সেজেছে কানন,
আধো কুশায়া অন্তিম রজনী শুনেছি শাঁখের ধ্বনি
ওহে বাজাও ঢাক দেবীপক্ষের সূচনায় মায়ের আগমনী।পূজো পূজো গন্ধ মাতিয়ে মন ছুটেছে মাঠে
তখনো জাগেনি ভোর জেগেছে বোধনের সুর পবিত্র চণ্ডিপাঠে।
মাগো তুমি এসো কাশফুলের শুভ্র আভায় দশভুজা সাজ দিয়ে
পালকী, ঘোড়া, গজ নাকি নৌকো
কোন সারথীতে মাগো তোমার আমগন পুরো পরিবার নিয়ে।দেবীপক্ষের নবরাত্রি ক্ষণ বোধন মাতবে অসুর নিধনে
অশুভ, পাপাচার, অহম বিনাশ ধুলোয় মিটাবে তোমারি চরণে,
ষষ্ঠী, সপ্তমী, অষ্ঠমী, নবমী পুষ্পাঞ্জলি পুণ্যতা নিয়ে
মাতাবো নিজ আমেজ মাখিয়ে পূজোর মণ্ডপে গিয়ে।দশমীতে মা তৈল-সিঁদুরে মাতবে সকল রমণি
তোমারি আগমনে পাত পবিত্র অশুভ মুক্ত ধরনি।
বিসর্জনে দেবো যে বিদায় পারবো না ধরে রাখতে
আসছে বছর আবার এসো মা তোমার সন্তানেরে দেখতে।






