প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩
মৈশাদীতে সাধারণ ভোটারের মন জয় করে আছেন অলি পাটোয়ারী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ ভোটারদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ ছালেহ (অলি) পাটোয়ারী।
|আরো খবর
সরেজমিনে মৈশাদী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজ ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে অলি পাটোয়ারীর। নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়মিত এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রক্ষা ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর প্রার্থিতা নিয়ে অনুসারী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে।
স্থানীয় একাধিক ওয়ার্ডের সাধারণ ভোটাররা জানান, “অলি পাটোয়ারী দায়িত্বে থাকাকালে মৈশাদী ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তা তিনি সবসময় সাধারণ মানুষের মাঝে সঠিকভাবে বণ্টন করেছেন। একজন অহংকারহীন মানুষ হিসেবে দলমত নির্বিশেষে তিনি সকলের চেয়ারম্যান হিসেবে ভূমিকা রেখেছেন। তাই আসন্ন নির্বাচনে তাঁকে পুনরায় নির্বাচিত করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ।”
প্রতিনিয়ত গণসংযোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও সমর্থন আদায় করে নিচ্ছেন সাবেক এই চেয়ারম্যান।
ডিসিকে /এমজেডএইচ








