রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২৩:০৬

এতিম ছাত্রদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার।।
এতিম ছাত্রদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ
ছবির ক্যাপশন।। এতিম ছাত্রদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বৃক্ষরোপণ করছেন।

জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার আয়োজনে মাসব্যাপী মাদক-জুয়া ও কিশোর গ্যাং অপরাধীদের প্রতিরোধকল্পে জনসচেতনামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের উত্তর গুণরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর পরিচালনায় বৃক্ষরোপণে অংশ নেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সিনিয়র কার্যকরী সদস্য মো. আবদুল গণি, সদস্য মো. আরিফুর রহমান সাগর, মো. রাব্বী ঢালী ও বোরহান সাইফ, আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মাওলানা মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এতিমখানার ছাত্র মো. রায়হান খান। অনুষ্ঠানে মাদক, জুয়া, কিশোর গ্যাং ও বৃক্ষরোপণ এবং নিরাপদ সড়ক বিষয়ে গুরুত্বরোপ করে আলোচনা করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়