সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২১:১২

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে ছাড় নয়

মোবাইল কোর্টে ২৫ মামলা, ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন।।
হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে ছাড় নয়

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেট ব্যবহার না করার বিরুদ্ধে চাঁদপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) সার্কিট হাউসের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোটরসাইকেল চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা এবং হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২৫টি মামলা করা হয়। এসব মামলায় মোট ২২ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, যারা হেলমেট ব্যবহার করবেন না, তিনি যে-ই হোন না কেন, কোনো পরিচয় দেখা হবে না। আইন অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে প্রত্যেক মোটরসাইকেল চালককে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা চাই সবাই নিরাপদে চলাচল করুক এবং দিনশেষে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসুক।

সংশ্লিষ্টরা জানান, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার শুধু আইন মানার বিষয় নয়, এটি নিজের জীবন ও পরিবারের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই জরিমানা বা আইনি ব্যবস্থা এড়ানোর জন্যে নয়, নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থেই প্রত্যেক চালককে হেলমেট ব্যবহার এবং মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়