শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ২১:১০

দু বিএনপি নেতার স্বজনের মৃত্যুতে

শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি ও সদর উপজেলা বিএনপির শোক

স্টাফ রিপোর্টার।।

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীন মোহাম্মদের বড় ভাই, দেবপুর দরবার শরীফের পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল হক এবং বালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য শাহাদাত হোসেনের পিতা শাহজাহান ভূঁইয়ার (৭১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ৬টায় হাফেজ মাওলানা এমদাদুল হক এবং একই দিন দিবাগত রাত ২টা ২০ মিনিটে শাহজাহান ভূঁইয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। এক শোকবার্তায় তিনি মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোকবার্তায় চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী গভীর শোক প্রকাশ করেছেন। যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়