প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১
পলাশ দে বিনিময় কিছু চাইনি

পলাশ দে বিনিময় কিছু চাইনি
যদি বা কখনো
কাঁদে মন বিরহে
সেদিন ভুল বুঝ না
তুমি আমাকে।কখনোই চাইনি
ব্যথা দিতে তোমাকে
ভালোবেসেছি মন উজাড় করে
বিনিময় কিছু চাইনি।তবুও আজ ভুলে গেলে
কী করে পারলে বলো ভুলে যেতে!
ক্ষমা করে দিও ভুল করে থাকলে
এমন কোন স্মৃতি নেই
আমায় তুমি মনে রাখবে
শুধু মনে রেখো ভুলবো না কখনোই তোমাকে।রাত খোঁজে আলোকে
রাত খোঁজে আলোকে
চাঁদ খোঁজে জ্যোৎন্সাকে
আমি খোঁজে বেড়াই স্বপ্নকে
নদীর স্রোত বয়ে যায় সাগরে
বিশাল বুক জুড়ে দাঁড়িয়ে আছে পাহাড়
আমি রয়েছি স্বপ্নের অপেক্ষায় দাঁড়িয়ে
নদী পাহাড় সাগর সমুদ্র সুবিশাল আকাশ
প্রকৃতির প্রান্তর সবুজ ঘেরা শান্তির ছায়া
আমি স্বপ্নেতেই পেয়ে যাই সকল শান্তির ছায়া
স্বপ্নগুলো কি ধরা দিবে আজও
স্বপ্ন কি বাস্তব হবে আদৌ কোনদিন
তবুও স্বপ্নটাকেই ভালোবেসে
এই তো চলছে স্বপ্নময় জীবনতরী।








