সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

নবাগত পৌর প্রশাসকের সঙ্গে চাঁদপুর প্রেসক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আব্দুল্লাহ আল মামুন।।
নবাগত পৌর প্রশাসকের সঙ্গে চাঁদপুর প্রেসক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার নবাগত পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) পৌর প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে চাঁদপুরের সাংবাদিকতা, প্রেসক্লাবের ভূমিকা, পৌরসভার সার্বিক উন্নয়ন এবং স্থানীয় সরকারের কার্যক্রমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। এ সময় প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী নবাগত পৌর প্রশাসককে পৌরসভার নানা সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে পৌরবাসীর নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আলোচনাশেষে সোহেল রুশদী বলেন, "নবাগত পৌর প্রশাসকের সঙ্গে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের কথা হয়েছে। আলোচনায় সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তিনি প্রেসক্লাব ও সাংবাদিকদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি পৌরসভার বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বস্ত করেছেন।"

নবাগত পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী স্থানীয় সরকারের সার্বিক কার্যক্রমে চাঁদপুর প্রেসক্লাব ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, "জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।" এ সময় তিনি প্রেসক্লাবের উন্নয়ন ও পেশাগত কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়