রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫

বাকিলা রেল ক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট

বিশেষ প্রতিনিধি।।
বাকিলা রেল ক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট
বাকিলা রেল ক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন রোধে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা রেল ক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে কুমিল্লা-চাঁদপুর রুটে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি ও নজরদারি করা হয়।

সংস্থাটি জানায়, মাদকের অবৈধ সরবরাহ বন্ধ, পাচার প্রতিরোধ এবং জনসাধারণের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কার্যক্রম চালানো হয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়