রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১১

চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উবিতে প্রাইম মিনিস্টার্স ফুটবলের ফাইনাল

শেখ আল মামুন।।
চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উবিতে প্রাইম মিনিস্টার্স ফুটবলের ফাইনাল

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফাইনাল ও পুরস্কার বিতরণীর পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোলায়মান পাটওয়ারী (বাপ্পি)-এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন।

সহকারী শিক্ষক সুলতান মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন সাগর, ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু, সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক ও সভাপতি মো. ইউসূফ গাজী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা খালেদা বেগম, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির পাটওয়ারী, উপদেষ্টা মাহবুব জমাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজী, সাংগঠনিক সম্পাদক মো. বাতেন জমাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাকন মিজি, সাবেক সভাপতি মাসুদ মিজি প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৮ম শ্রেণি বনাম ১০ম শ্রেণি। খেলায় ৮ম শ্রেণিকে ২-০ গোলে হারিয়ে ১০ম শ্রেণি চ্যাম্পিয়ন হয়।

খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও মানিক দাস।

খেলাশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উভয় দলের হাতে ট্রফি তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়