প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭
বেগম জামে মসজিদে সীরাত প্রতিযোগিতা
২৫৪জনে অংশ নেয় ১৪৩ প্রতিযোগী।। সেরা ১৫জন পাবে পুরস্কার

চাঁদপুর বেগম জামে মসজিদ আল ঈমান খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এঁর পবিত্র জীবন ও আদর্শের ওপর সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঐতিহাসিক বেগম জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলার উল্লেখযোগ্য কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ২৫৪জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ১৪৩জন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এঁর পবিত্র জীবন, আদর্শ, কর্ম ও মানবিক মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জনে উৎসাহিত করা হয়েছে। প্রতিযোগিতায় সেরা ১৫জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের মধ্যে রয়েছে ল্যাপটপ, সাইকেল, ফিল্টার, ব্লেন্ডারসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের আহ্বায়ক ও বেগম মসজিদ দারুল ঈমান মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোবারক হোসেন দুদু এবং সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরীকে ধন্যবাদ জানানো হয়।
এ সময় মাদ্রাসার মুহতামিম মাও. মো. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীরা মহানবী (সা.)-এঁর পবিত্র জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে তারা রাসূল (সা.)-এঁর জীবন ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। এই জ্ঞান ভবিষ্যতে তাদের মহানবী (সা.)-এঁর দেখানো পথে চলতে এবং সুন্দর ও আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এঁর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।







