শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪২

মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব পেলেন 'রাষ্ট্রপতি পুলিশ পদক'

মতলব উত্তর ব্যুরো।।
মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব পেলেন 'রাষ্ট্রপতি পুলিশ পদক'

পেশাগত দক্ষতা, সততা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)-এ ভূষিত হয়েছেন চাঁদপুর জেলার মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ পদক তুলে দেন।

পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, পেশাদারিত্ব, সাহসিকতা, উদ্ভাবনী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য ভূমিকা রাখার জন্য তাঁকে এই রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা হলো।

জাবীর হুসনাইন সানীবের এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে চাঁদপুর জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলা হয়, এই সাফল্য তাঁর পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার অনন্য প্রমাণ। তাঁর এই অর্জন জেলা পুলিশের সকল সদস্যের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়