মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৪

শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় জমির মালিককে ১ লাখ টাকা জরিমানা

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় জমির মালিককে ১ লাখ টাকা জরিমানা

শাহরাস্তিতে ড্রেজার দিয়ে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার দায়ে জামাল হোসেন (৬০) নামের এক জমির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী ও পুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানকালে অনুমোদন ছাড়া ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা নিশ্চিত হয় আদালত। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় অপরাধী জামাল হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জামাল হোসেন চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী-পুটিয়া এলাকার বাসিন্দা।

অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে ড্রেজার দিয়ে টপসয়েল বা মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়