প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৮:৫১
ফরিদগঞ্জে রথযাত্রা

প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পালিত হয়। এদিন শ্রীশ্রী জগন্নাথদেব, শ্রীশ্রী বলরাম ও সুভদ্রা দেবী সুসজ্জিত রথে চড়ে তাঁদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে বেড়াতে যান। সেই প্রথা অনুযায়ী সারাদেশের মতো ফরিদগঞ্জের ৬টি স্থানে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
এগুলো হলো : উপজেলা সদরস্থ দাসপাড়া রাধাগোবিন্দ মন্দির, আষ্টা বাজারস্থ শ্রীশ্রী মহামায়া ও লোকনাথ মন্দির, গুপ্টি কাত্যায়নী মন্দির, বড়গাঁও শ্রী শ্রী জ্ঞান প্রদায়নী হরিসভা, কবিরূপসা শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও উপজেলা সদরস্থ ইসকন মন্দির।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে উপজেলা কেন্দ্রীয় মন্দির পর্যন্ত রথযাত্রা অনুষ্ঠিত হয়। রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে রথাযাত্রার শুভ উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ। দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, রথযাত্রার আয়োজক লিটন চন্দ্র দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবি দাস, রাধাগোবিন্দ মন্দিরের শ্যামল দাস, কৃষ্ণ কমল দাস প্রমুখ। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।







