প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৫:১৪
প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সরকার।
|আরো খবর
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নিবাস চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সহকারী প্রধান
শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর রহমান নবী।
সমাবেশে প্রধান অতিথি মো. মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে প্রতিটি বিদ্যালয় সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছেন। কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি, এইচএসসি পরীক্ষার্থীদের একটি পক্ষ উস্কে দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পাঁয়তারা করছে।এজন্যে সকল অভিভাবককে সচেতন থেকে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়ার আহবান জানান।সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মো. সোহেল রানা, শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক হারুন-উর-রশীদ, ওসমান-গনি বিএসসি, বিল্লাল হোসেন, মো. বোরহান পাটোয়ারী, আফরোজ বেগমসহ আরো অনেকে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








