শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি এপেক্স মনির হোসেনের সভাপতিত্বে এবং সুপার মুফতি মাওলানা আখতার হোসাইন সাদেকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৌদি আরবের দাম্মাম প্রদেশ বিএনপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব ফারুক মোল্লা রিপন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি ডা. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল লতিফ মিজি, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান, পীরজাদা মাওলানা জাহিদুল ইসলাম, সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রশিদ মেম্বার, অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাবিবুর রহমান সোহাগ ও কবির মোল্লা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম চৌধুরী সাগর, বিএনপি নেতা মনির পাটোয়ারী, মোহাম্মদ আলী মোল্লা, জামাল হোসেন বেপারী, শরীফ মজুমদার, আবুল কালাম, রফিকুল ইসলাম হাজী, সেলিম হাজী এবং যুবদল নেতা এমরান হোসেন, অনিক হাসান মাসুম, আরিফ হোসেন শুক্কুর ও বিল্লাল হোসেন।

সমাবেশশেষে মাদ্রাসায় ব্যক্তিগত অর্থায়নে ভবন নির্মাণ করে দেওয়ায় প্রধান অতিথি আলহাজ্ব ফারুক মোল্লা রিপনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠান সভাপতি মনির হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা ডা. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুল লতিফ মিজি ও প্রতিষ্ঠান সভাপতি মনির হোসেনকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়