প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২০:৩৪
কচুয়ার আইনগিরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কচুয়া উপজেলার আইনগিরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। ৬ মাসের জন্যে শিক্ষার্থীগণ বিদ্যালয়ের আওতাধীন থাকবেন। বিনামূল্যে অতিরিক্ত ক্লাস নেয়া হবে। আমরা গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে সকলের সহযোগিতা চাই।
|আরো খবর
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। তিনি বলেন, শিক্ষায় কচুয়াকে আমরা মডেল হিসেবে গড়তে চাই। প্রতিটি প্রতিষ্ঠানে একই মানদণ্ডে পাঠদান ও পরীক্ষা নেয়া হবে। টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীগণ আগামী বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই এখন থেকে নিয়মিতভাবে লেখাপড়া করতে হবে ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শরীফুল হক শাহজীর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র জামাল হোসেন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজিজ উল্লাহ, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, নুরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু, পালগিরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আক্তার হোসেন, গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ আল নয়ন, অভিভাবক প্রতিনিধি নাছির উদ্দিন প্রধান, অভিভাবক এমরান হোসেন, হেলাল উদ্দিন খোকন, শিক্ষার্থী তাছলিমা আক্তার ও মহিউদ্দিন। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আবদুল হক শাহজী।
একই দিনে প্রধান অতিথি খায়রুল আবেদীন স্বপনসহ অন্যান্য অতিথি বিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন। আইনগিরি মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা জাফর আলী, ইউপি সদস্য কামাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন অভিভাবক সমাবেশ ও পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।







