শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৮:৫৬

হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬, জিপিএ-৫ পেয়েছে ১১ জন

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬, জিপিএ-৫ পেয়েছে ১১ জন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় পাসের হার ৭৬ শতাংশ। উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৫টি প্রতিষ্ঠান থেকে মোট ৫৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে সফলভাবে পাস করেছেন ৪১২ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে পাসের হার সবচেয়ে বেশি। এই প্রতিষ্ঠান থেকে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ জন; এখানে পাসের হার ৯০ শতাংশ। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ৬৫ জন পরীক্ষা দিয়ে ৫৫ জন পাস করেছেন এবং ৩ জন জিপিএ-৫ পেয়েছেন, পাসের হার ৮৫ শতাংশ। বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজ থেকে ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ জন পাস করেছেন এবং ২ জন জিপিএ-৫ পেয়েছেন, পাসের হার ৮৬ শতাংশ।

এছাড়া হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে ১৯৪ জন অংশ নিয়ে ১৪৪ জন পাস করেছেন এবং ১ জন জিপিএ-৫ পেয়েছেন, এখানে পাসের হার ৭৪ শতাংশ। অন্যদিকে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭০ জন পরীক্ষা দিয়ে ৩০ জন পাস করেছেন এবং ২ জন জিপিএ-৫ পেয়েছেন, এই প্রতিষ্ঠানে পাসের হার ৪৩ শতাংশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়