প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২১:২৫
বাগাদী-নানুপুর চৌরাস্তায় চক্ষু চিকিৎসা শিবির

চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত র্চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন ২০২৬) সকালে বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মো. নুরুল আমিন খান আকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাজী লোকমান পাবলিক স্কুলের উপাধ্যক্ষ ইয়াসমিন আক্তার ও সহকারী শিক্ষিকা লাকি আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি মো. শফিকুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আরজু আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নানুপুর মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মোহাম্মদ শহিদুল ইসলাম, চাঁদপুর শহরের পীর বাদশা মিয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ বাবুল গাজী, যুবদল নেতা মো. জিন্নাহসহ অনেকে।অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, মানুষের কল্যাণে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। 'ক্লিন চাঁদপুর' নামে যে সংগঠনটি আমি করেছি, এর দ্বারা চাঁদপুর শহরসহ বাংলাদেশের আনাচে কানাচে যাতে সেবা ছড়িয়ে দিতে পারি, সেজন্যে দোয়া করবেন। আজকের চক্ষু চিকিৎসা শিবিরে শত শত রোগী দেখে মনে হচ্ছে, সত্যিই একটি মানবসেবা রোকনুজ্জামান রোকন ভাই করছেন, আমি তার সাফল্য কামনা করছি। আমিও নিজে ভালো কাজ করি। আমি সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্রিকায় দেখি। আজ সত্যিই এতো বড় একটি অনুষ্ঠানে আসতে পেরে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। ক্লিন চাঁদপুর দিয়ে সকলের কাছে মানবসেবার যে একটি দৃষ্টান্ত আমরা রেখে যাচ্ছি শুধু আপনাদের সহযোগিতায়, দোয়া চাই যেনো ভালো কাজগুলো করে যেতে পারি।
তিনি বলেন, আমরা শহরের এবং গ্রামেরও বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন ধরনের মানুষের সমস্যার সমাধানের জন্যে কাজ করে যাচ্ছি। আপনাদের যে কোনো সেবায় আমার কাছে আসলে আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এ চক্ষু শিবিরে যারা চোখের অপারেশন করতে আসছেন তাদের অপারেশন সাফল্যমণ্ডিত হোক এবং সফলভাবে সমাপ্ত হোক এই দোয়া করি। অসুস্থ মানুষের দোয়া কবুল হয়। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগই বয়স্ক, আমার মা-বাবার মতো। আমার মা-বাবারসহ সকল মা-বাবার জন্যে দোয়া করবেন। তিনি বলেন, রোকন ভাই মানুষের কল্যাণে যেভাবে কাজ করে, আমরা সবাই যদি এভাবে গ্রাম-গঞ্জে মানব সেবায় কাজ করে যেতে পারি, তাহলে এই দেশে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সভার শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রোকনুজ্জামান রোকন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুফতি মো. শফিকুল ইসলাম।
চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।








