শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ২৩:৪৯

আব্দুর রব ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
আব্দুর রব ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

চাঁদপুর জেলার মুক্তিযুদ্ধের শীর্ষস্থানীয় সংগঠক ও সাবেক এমপির নামে গঠিত 'আব্দুর রব ফাউন্ডেশন' এর উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থী দের সহায়তায় বৃত্তি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

ফাউন্ডেশনের আহ্বায়ক রাশেদুর রব মেহেদীর অর্থায়নে আয়োজিত এ কার্যক্রমে সদস্য সচিব মো. জাহেদুর রব জাহেদ এবং কার্যকরী সদস্য রতন কুমার দত্ত অংশগ্রহণ করেন। এ সময় ৫ জন গরিব ও মেধাবী শিশু র জন্যে এক বছরের বৃত্তি র ব্যবস্থা করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে উপবৃত্তি তুলে দিয়ে প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সদস্য সচিব মাজেদুল হাসান (জুয়েল), কার্যকরী সদস্য মাকসুদুল ইসলাম খান রতন, কাজী নাহিন, মুন্না ও আবিদুর রব ফাইয়াজ।

আয়োজকরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিতমেধাবী শিক্ষার্থী দের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়