শুক্রবার, ২২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ মে ২০২৬, ১৬:০৭

দক্ষিণ চরভৈরবীতে রোটারীর গভীর নলকূপ স্থাপন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।
দক্ষিণ চরভৈরবীতে রোটারীর গভীর নলকূপ স্থাপন

হাইমচর উপজেলার দক্ষিণ চরভৈরবী গ্রামবাসীর নিরাপদ বিশুদ্ধ পানির প্রয়োজনে তিনটি রোটারী ক্লাবের উদ্যোগে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ক্লাবগুলো হচ্ছে : ঢাকা রোজ ভ্যালি, আগ্রাবাদ ও চাঁদপুর।

শুক্রবার (২২মে ২০২৬) চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি মো. মোস্তফা (ফুল মিঞা) আনুষ্ঠানিকভাবে এ গভীর নলকূপটি গ্রামবাসীর কাছে হস্তান্তর করেন। তাঁর সাথে ছিলেন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের বর্তমান সভাপতি কাজী আফজলের নেতৃত্বে রোটার‌্যাক্টরবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়