প্রকাশ : ২২ মে ২০২৬, ১৬:৫৪
সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ-এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২১মে ২০২৬) বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে বিদ্যালয়ের পরিচালক আমান উল্লাহ খান ফারাবী ও সহকারী শিক্ষক মাহমুদ হাসানের যৌথ সঞ্চালনায় বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন , শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠান থেকে সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। আমি আশা করি অভিভাবকগণ ও শিক্ষকগণ প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের যেভাবে সুশিক্ষা দেবেন, একই ভাবে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকেও সুশিক্ষা দেবেন। তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেছার আহমেদ, লাউতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আনোয়ার হোসেন সজিব, ফরিদগঞ্জ এপেক্স শোরুমের স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক আক্তার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।








