প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৮:৩৯
ফরাযীকান্দি দরবার শরীফে ৬২তম উয়েস্বাল শরীফ ও মাহফিল
ইমামুত তরিকত শায়খ বোরহান উদ্দিন আল-আহমাদী উয়েসী (রা.)'র ৬২তম উয়েস্বাল শরীফ ও মাহফিল শনিবার (৯ মে ২০২৬) মতলব উত্তর ফরাযীকান্দি দরবার শরীফে অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন। সভাপতিত্ব করবেন দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর কেবলা আল্লামা শায়খ মোশতাক আহমাদ উয়েসী (মা.জি.আ.)। অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ওলামায়ে আহলে সুন্নাত এবং পীর মাশায়েখগণ তাশরীফ আনবেন। সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।








