প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৩
মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে অনুষ্ঠিত হলো মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

‘মাদক ছাড়ো, নয়তো বাবুরহাট ছাড়ো’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর শহরের বাবুরহাটে অনুষ্ঠিত হয়েছে একটি মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) চাঁদপুর-মতলব সড়কের পাশে মজুমদার বাড়িসংলগ্ন বালুর মাঠে আয়োজিত এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শৈয়বুল ইসলাম শিবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মজুমদার লিটন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির কার্যনির্বাহী সদস্য চন্দন দে, ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ্ব মেহেদী হাসান মাল, সদস্য সচিব খালেদুন বাবু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক খান।
এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার মির্ধা ও হাবিবুর রহমান ফরহাদ, ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফরহাদ মাল, সাধারণ সম্পাদক নাঈম মাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট মাল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি সম্পৃক্ত করা এবং যুবসমাজের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে একটি অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।








