শুক্রবার, ১২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৫:৪০

আর্জেন্টিনাই হবে বিশ্ব চ্যাম্পিয়ন

— সোহাগ খান

আব্দুল্লাহ আল মামুন
আর্জেন্টিনাই হবে বিশ্ব চ্যাম্পিয়ন

মো. সোহাগ খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, একুশে সংসদ বাবুরহাটের সভাপতি ও চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। তিনি বলেছেন যে, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। তিনি নিজেও একজন খেলোয়াড় হওয়ায় খেলাধুলার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেন।

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ভাবনায় তিনি বলেন, বিশ্বের সবচেয়ে নান্দনিক ও উপভোগ্য ফুটবল খেলে আর্জেন্টিনা। কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা তার অন্যতম প্রিয় ফুটবলার এবং লিওনেল মেসির জাদুকরি ফুটবল তাকে সবসময় অনুপ্রাণিত করে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, আর্জেন্টিনার দৃষ্টিনন্দন খেলা এবারও বিশ্ববাসীকে মুগ্ধ করবে এবং দলটি আবারও বিশ্বচ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে।

সোহাগ খান আরও বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণরা যতো বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকবে, ততো বেশি তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে এবং সমাজের ইতিবাচক কাজে নিজেদের নিয়োজিত করতে পারবে।

তিনি জানান, বাবুরহাটসহ চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় খেলাধুলার প্রসার ও উন্নয়নে তিনি অতীতেও কাজ করেছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবেন। তিনি বলেন, “আমি যদি ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হই, তাহলে শিক্ষার পাশাপাশি খেলাধুলার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবো। নতুন প্রজন্মকে একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে সর্বাত্মক ভূমিকা পালন করবো।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়