শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২১:৪১

চাঁদপুরে সন্ত্রাস প্রতিরোধ ও জানমালের নিরাপত্তায় জেলা বিএনপির উদ্যোগে সর্বদলীয় যৌথসভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে সন্ত্রাস প্রতিরোধ ও জানমালের নিরাপত্তায় জেলা বিএনপির উদ্যোগে সর্বদলীয় যৌথসভা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং চাঁদপুরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাতে শহরের মুনিরা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম।

যৌথ সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। এ ছাড়া গণফোরাম ও গণঅধিকার পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী, জেলা সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ মো. জয়নাল আবেদিন, এনসিপির জেলা আহ্বায়ক মো. মাহবুবুল আলম, গণঅধিকার পরিষদের কাজী রাসেল এবং গণফোরামের নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জেলার সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও সচেতনতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়