বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:৪৩

বাগাদীতে জনপ্রিয়তায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
বাগাদীতে জনপ্রিয়তায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী
সরওয়ার আলম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদী ইউনিয়নে দৌড়ঝাঁপ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম সোহরাওয়ার্দী (সরওয়ার আলম) গাজী। মাঠপর্যায়ে সাধারণ ভোটারদের মাঝে তাঁর জনপ্রিয়তা ও প্রার্থিতা নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন ও আলোচনা।

এইচ এম সোহরাওয়ার্দী গাজী জেলা যুবদলের সহ-সভাপতি এবং সদর উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কেন্দ্র করে ইতোমধ্যে বাগাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং নিয়মিত মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন তিনি।

দলমত নির্বিশেষে স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজ এবং সাধারণ সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন এই প্রার্থী। স্থানীয়রা জানান, সারোয়ার গাজী এলাকা জুড়ে একজন পরিচ্ছন্ন ও 'ক্লিন ইমেজ'-এর রাজনীতিবিদ হিসেবে পরিচিত। সাবেক ছাত্রনেতা হিসেবে তাঁর যেমন সুনাম রয়েছে, তেমনি বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ফলে এবার ইউনিয়নবাসী তাঁকে অভিভাবক হিসেবে দেখতে আগ্রহী।

নির্বাচন উপলক্ষে তাঁর সমর্থক ও স্থানীয় সাধারণ ভোটাররাও দিন-রাত বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর প্রার্থিতার বিষয়টি ব্যাপক ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

বাগাদীর মানুষের আশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে এইচ এম সোহরাওয়ার্দী সরওয়ার গাজী ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়