প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৪:৪৯
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফরিদগঞ্জের মহররম হোসেন পাটোয়ারী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে গঠিত এ কমিটি শনিবার (২ মে ২০২৬) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
|আরো খবর
ঘোষিত কমিটিতে ৮ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মহররম হোসেন পাটোয়ারী। তিনি এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মহররম হোসেন পাটোয়ারীর পারিবারিক শিকড় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌর এলাকায়। রাজনৈতিক অঙ্গনে পাটোয়ারী একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত। তার পিতা আব্দুল খালেক পাটোয়ারী।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর তার নিজ এলাকা ফরিদগঞ্জসহ সংশ্লিষ্ট মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় মহররম হোসেন পাটোয়ারী বলেন, ছাত্রদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।








