সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২:০৫

চাঁদপুর মেডিকেল কলেজের ৮ম ব্যাচের পরিচিতি সভা ও নবীনবরণ

১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুর মেডিকেল কলেজ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

------শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

অনলাইন ডেস্ক
১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুর মেডিকেল কলেজ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর মেডিকেল কলেজের ৮ম ব্যাচের পরিচিতি সভা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে ২০২৬) দুপুরে চাঁদপুর পৌর ভবনের ৪র্থ তলায় মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ আমাদের জন্যে সৌভাগ্য। এ কলেজ থেকে প্রথম ব্যাচ ডাক্তার হয়ে বেরিয়ে গেছে। দ্বিতীয় ব্যাচ ইন্টার্নি করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চাঁদপুর মেডিকেল কলেজের উন্নয়নে আমরা চেষ্টা করছি। আশা করি মেডিকেল কলেজের জায়গা অধিগ্রহণ সহসা শেষ হবে। চাঁদপুর মেডিকেল কলেজটির স্থাপনা নদীর পাড়ে অত্যন্ত নান্দনিকভাবে তৈরি করা হবে। এটি শুধু মেডিকেল কলেজই নয়, এখানে ৫০০ বেডের হাসপাতাল ও নার্সিং ইনিটিটিউট হবে।

তিনি আরো বলেন, যারা মেডিকেল কলেজে পড়ালেখা করছো, এটা গৌরবের জায়গা। ভৌগোলিক কারণে বাংলাদেশের সবাই চাঁদপুরকে ইলিশের শহর হিসেবে জানে। এখানে উপস্থিত অভিভাবকদের বিনয়ের সাথে বলবো, আপনারা ভাববেন চাঁদপুরে আপনাদের সন্তানদের একজন অভিভাবক আছে শেখ ফরিদ আহম্মেদ মানিক। যে কোনো সমস্যায় আমার কাছে আসলে সমাধান হবে।

তিনি বলেন, আপনারা সবাই অবগত আছেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসবেন। ওইদিন মেডিকেল কলেজের নিজস্ব স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি।

চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেলা নাজনীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০

শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান।

প্রজেক্টরের মাধ্যমে চাঁদপুর মেডিকেল কলেজের সার্বিক চিত্র তুলে ধরেন চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ইনচার্জ), সিএইচএমসি ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. হারুন-অর-রশিদ।

চাঁদপুর মেডিকেল কলেজের ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স বিভাগের প্রভাষক ডা. শুকতারা অ্যানি ও ফিউওলজি বিভাগের প্রভাষক ডা. মিঠু মালাকারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম পাটোয়ারী ও ডা. মিজানুর রহমান।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাঈমুল হক ও জসিম উদ্দিন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ৭ম ব্যাচের শিক্ষার্থী সিয়াম হোসেন, তানজিলা আলম এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জারিফ জাহিন হোসাইন ও আছমা খানম।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর মেডিকেল কলেজের ব্যাচ-৮ (২০২৫-২০২৬) সেশনের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝিসহ চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়