প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২১:৪০
দুদিনের সফরে মতলবে আসছেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন দুদিনের সফরে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) তাঁর নির্বাচনী এলাকায় আসছেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
|আরো খবর
শুক্রবার সকালে তিনি সড়কযোগে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা মতলব উত্তরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দুপুর ১টায় মতলব বাজার শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। দুপুর আড়াইটায় মতলব দক্ষিণে নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
১৮ এপ্রিল শনিবার সকাল ৯টায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত
মাদকবিরোধী র্যালিতে অংশগ্রহণ করবেন এমপি। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগদান করবেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদানশেষে তিনি ঢাকার উদ্দেশ্যে মতলব ত্যাগ করবেন।








