সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২২:০০

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি।।
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে জেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর ২০২৫) চাঁদপুর বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে এবং জিওপি থেকে চাঁদপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. জাকির হোসেন ও যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধানের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, জেলা খেলাফত মজলিসের সভাপতি তোফায়েল হোসেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুনির চৌধুরী, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক তামিম খান।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ হলো তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল। তাই তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী তরুণদের ভূমিকা ছিলো অগ্রগণ্য।

বক্তারা আরো বলেন, ভিপি নূরুল হক নূরের জন্ম না হলে হয়তো ২০২৪ সৃষ্টি হতো না। আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাজপথে বহুবার মার খেয়েছেন, বহুবার নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন ভিপি নূরুল হক নূর। তারপরও থেমে থাকেননি, রাজপথে আন্দোলন সংগ্রামে প্রতিনিয়তই সরব ছিলেন।

সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহিদা আক্তার, যুগ্ম সদস্য সচিব ওমর সালমান, হাসান মিজি, নিলুফা আক্তার,

সম্মানিত সদস্য আব্দুল কাদের খান, মতলব গণঅধিকার পরিষদের সংগঠক কাউসার আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদুল ইসলাম, সদস্য সচিব আলামিন সুমন, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা শ্রমিক সংগঠক মো. শহীদ, ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি শরীফ হোসেন, জহিরুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী আহমেদ, সহ-সভাপতি ফারুকুল ইসলাম শ্যামল, আবু সাঈদ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মাহাবুব অলি উল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়