রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯

রিয়াদে বিন মিশাল গ্লোবাল কোম্পানির সিইওর সঙ্গে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময়

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি
রিয়াদে বিন মিশাল গ্লোবাল কোম্পানির সিইওর সঙ্গে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময়

২৪ নভেম্বর ২০২৬ রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথায় বিন মিশাল গ্লোবাল কোম্পানির সিইও এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মধ্যে এক চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ, বিন মিশাল গ্লোবাল কোম্পানির সিইও এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উপদেষ্টা মো. গোলাম বিন মিশালের সঙ্গে এ আয়োজনে অংশ নেন ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

চা-চক্রের পাশাপাশি আলোচনায় উঠে আসে মো. গোলাম বিন মিশালের বর্তমান অবস্থান, ব্যবসায়িক ও সামাজিক অভিজ্ঞতা, প্রবাসজীবনের নানা বাস্তবতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়। এ সময় উপস্থিত সাংবাদিকেরাও নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন, সিনিয়র সহ-সভাপতি, মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি ও দৈনিক লাব্বাইক পত্রিকার সম্পাদক মো. শাহজালাল ভট্টু, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল-আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর সৌদি আরব প্রতিনিধি প্রধান এম. মেহেদুল খাঁন, সাংগঠনিক সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজী টিভির রিয়াদ প্রতিনিধি মো. ফকির হাকিম, প্রচার সম্পাদক ও একুশে টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি মো. মিজানুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক সরেজমিনের সৌদি প্রতিনিধি ইমতিয়াজ মাহমুদ। এ ছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সহকর্মীরাও এতে অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন প্রবাসে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসী সাংবাদিকতার অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়