বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৪:১৪

যুক্তরাজ্যে নতুন মানবাধিকার সংগঠন ‘গ্লোবাল ভয়েস অব হিউম্যানিটি’র আত্মপ্রকাশ

প্রবাসীকণ্ঠ ডেস্ক
যুক্তরাজ্যে নতুন মানবাধিকার সংগঠন ‘গ্লোবাল ভয়েস অব হিউম্যানিটি’র আত্মপ্রকাশ

বিশ্বজুড়ে মানবাধিকার, মানবিক মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘গ্লোবাল ভয়েস অব হিউম্যানিটি’ (জিভিএইচ)। গত ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) পূর্ব লন্ডনের একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনে হাদী খান সভাপতি এবং ড. আজিজুল আম্বিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবগঠিত এই সংগঠনের মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পক্ষে সোচ্চার হওয়া, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সব ধরনের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

সংগঠনটির মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘ওয়ান হিউম্যানিটি, ওয়ান ভয়েস, ইকুয়াল রাইটস্’ (এক মানবতা, এক কণ্ঠস্বর, সমান অধিকার)

কমিটি গঠনের পর এক যৌথ বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ‘গ্লোবাল ভয়েস অব হিউম্যানিটি’ কেবল যুক্তরাজ্যের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। বিশ্বজুড়ে নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করাই হবে এই সংগঠনের প্রধান অঙ্গীকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়