বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২০

মুরাদ নূরের সুরে নতুন গানে কণ্ঠ দিলেন মুহিন খান

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
মুরাদ নূরের সুরে নতুন গানে কণ্ঠ দিলেন মুহিন খান

চাঁদপুরের কৃতী সন্তান, জনপ্রিয় তরুণ সুরকার মুরাদ নূর। সৃষ্টিশীলতায় ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছেন। তাঁর সুরে বেশ ক’টি গান দুই বাংলায় প্রশংসিত এবং জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী গীতিকার-সুরকার মুহিন খানও নিজস্বতায় শতভাগ আপসহীন। প্রায় দশ বছর পর দু বন্ধুর একসাথে গান বাঁধা। কবি ও চিকিৎসক ডা. রুখসানা পারভীন সুরমার কথায় মুরাদ নূরের সুরে কণ্ঠ দিয়েছেন মুহিন খান। ‘চল একদিন পাখি হই’ শিরোনামের গানটি সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

নতুন গান প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, দশ বছর আগে আমার সুরে একটি মিক্সড অ্যালবামে মুহিন গেয়েছিলো, তারপর অডিওতে দু বন্ধুর একসাথে কাজ হয়নি। অনেকদিন পর দু বন্ধু একসাথে গান বাঁধতে পেরে ভালো লাগছে। সুরমা আপার বেশ ক’টি গান আগেও সুর করেছি; প্রকাশের পরে অনেকের ভূয়সী প্রশংসা পেয়েছি। এটাতেও আশা করছি সবার প্রশংসা পাবো।

কণ্ঠশিল্পী মুহিন খান বলেন, চিকিৎসা পেশায় এতো ব্যস্ততার পরেও রুখসানা আপা লেখালেখি করেন-- এটাই আমাকে মুগ্ধ করেছে। ওনার লেখার ধরণ গতানুগতিকতার বাইরে, শব্দচয়নে কাব্যিকতা আছে। মেলো-রক ধাঁচের গানটি বন্ধু মুরাদ নূর ভালো বানিয়েছে। আমি কেবল কথা-সুরের সঠিক উপস্থাপনের চেষ্টা করেছি। বাকিটা শ্রোতাদের মূল্যায়নের অপেক্ষা করছি।

নতুন গান প্রসঙ্গে সুরমা বলেন, পেশাগত কারণে প্রচুর ব্যস্ত থাকতে হয়, তাই ইচ্ছে থাকলেও অনেক সময় লেখতে পারি না। কিছু গানের কবিতা মুরাদ নূর সুর করেছিলো, ‘চল একদিন পাখি হই’ তারই একটা। মুহিন খান খুবই ভালো গেয়েছেন। আশা করছি গানটি অনেকেরই ভালো লাগবে।

জানা গেছে, গানটি নূর ক্রিয়েশনস-এর ইউটিউব চ্যানেল সহ সকল ডিজিটাল মাধ্যমে শীঘ্রই প্রকাশিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়