বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২০

জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চাঁদপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো ‘দেশব্যাপী শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬’। সারা বাংলাদেশের অংশ হিসেবে গত শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এই প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলো চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় ছিলো চাঁদপুর জেলা প্রশাসন।

প্রতিযোগিতায় চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তিনটি বিভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা রং-তুলির আঁচড়ে তাদের সৃজনশীলতা ফুটিয়ে তোলে :

‘ক’ বিভাগ : তৃতীয় থেকে ৫ম শ্রেণি;

‘খ’ বিভাগ : ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি; ‘গ’ বিভাগ : ৯ম ও ১০ম শ্রেণি।

প্রতিযোগিতার বিষয় ও মাধ্যম সবার জন্যে উন্মুক্ত থাকায় খুদে শিল্পীরা তাদের ভাবনার ক্যানভাসে স্বাধীনভাবে আঁকার সুযোগ পায়। জেলা শিল্পকলা একাডেমি থেকে সরবরাহ করা কাগজে শিক্ষার্থীরা রং-তুলির মনোমুগ্ধকর বিন্যাসে নিজস্ব কল্পনার জগৎ তুলে ধরে। প্রতিযোগিতা প্রাঙ্গণে অভিভাবক ও দর্শকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কোমলমতি শিশুদের মেধা ও মনন বিকাশ এবং শিল্প-সংস্কৃতির প্রতি অনুরাগী করে তুলতেই দেশব্যাপী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আয়োজন শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান জেলা কালচারাল অফিসার দিতি সাহাসহ একাডেমি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়