সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৪:৩২

রিয়াদ বাংলাদেশ স্কুলে এসএসসিতে পাসের হার ৯২.৯৮%

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
রিয়াদ বাংলাদেশ স্কুলে এসএসসিতে পাসের হার ৯২.৯৮%

বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৩৯ জন কৃতকার্য হয়েছে এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৯২.৯৮%। পরীক্ষার ফলাফল হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। আগামীতেও এই সাফল্যের ধারা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে। স্কুলের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "শিক্ষার্থীদের এই অর্জনে আমরা আনন্দিত। আগামীতে পাসের হার ও ফলাফলের গুণগত মান আরও উন্নত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়