সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১১:২৩

ফরিদগঞ্জে শহীদ হাবিব উল্যাহ উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাসের অভাবনীয় সাফল্য

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ফরিদগঞ্জে শহীদ হাবিব উল্যাহ উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাসের অভাবনীয় সাফল্য

ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর দক্ষিণ রূপসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী 'শহীদ হাবিব উল্যাহ উচ্চ বিদ্যালয় (কাউনিয়া-পশ্চিম উচ্চ বিদ্যালয়)' শতভাগ পাসের অসামান্য গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হায়দার আলী ভূঁইয়ার সুদূরপ্রসারী ভাবনায় প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি চলতি পরীক্ষায় শতভাগ পাসের এ সাফল্য অর্জন করে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের (ব্যবস্থাপনা কমিটি) সভাপতি রোট্যারিয়ান পি পি ডা. এম জি ফারুক ভূঁইয়া এ কৃতিত্বপূর্ণ অর্জনে সন্তোষ প্রকাশ করে আল্লাহর দরবারে শোকরিয়া (আলহামদুলিল্লাহ) জ্ঞাপন করেছেন।

এক শুভভেচ্ছা বার্তায় তিনি বলেন, "এই অবিস্মরণীয় সাফল্য অর্জনের নেপথ্যে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের নিষ্ঠা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি উত্তীর্ণ সকল শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ এবং সচেতন অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।"

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং বিদ্যাপীঠটি শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাবে। এলাকার সুধীসমাজ ও অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের এই অর্জনে পরিচালনা পর্ষদ ও শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়